ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৮ মার্চ ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM
মো. ইমন হাসান

মো. ইমন হাসান © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. ইমন হাসানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে প্রগতি সরণির মূল সড়কে নর্দা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় ফাহিম হোসেন জুবায়েদের বাবা বাদী হয়ে গত ৫ অক্টোবর গুলশান থানায় একটি মামলা করেন।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৭ মার্চ) গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত ইমনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬