চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানাল গণতান্ত্রিক ছাত্রসংসদ

০৮ মার্চ ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৫ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ © লোগো

দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ শনিবার (৮ মার্চ) সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার প্রেরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে, সংগঠন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র ভাববে না। তাদেরকে সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

এতে বলা হয়, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু এর মাঝে লক্ষ্য করা যাচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কতিপয় বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরানো বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছে না। এক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তিকে সাবধান করে দিচ্ছি।

এতে আরও বলা হয়, আমাদের প্রতিজ্ঞা এবং আকাঙ্ক্ষা গণমানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের শিক্ষাঙ্গণ এবং সামাজিক পরিসরে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা। এ কাজে যারা বাঁধা দেবে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। ধরনের কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয় তেমন কাউকে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ করে দেবো না।

বিজ্ঞপ্তিতে অন্যান্য ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানানো হয়।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬