ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে পদ স্থগিতের পর ছাত্র সংসদ নেতাকে দেওয়া হলো পুলিশে

০৮ মার্চ ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
গোলাম কিবরিয়া অপু ও গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো

গোলাম কিবরিয়া অপু ও গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো © টিডিসি সম্পাদিত

ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম শাহবাগ থানায় তাকে সোপর্দ করে। 

শাহবাগ থানার ওসি খালিদ মন্সুর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও কিছু শিক্ষার্থী থানায় সোপর্দ করে। এখন পর্যন্ত তাকে থানায় আটক রাখা হয়েছে। প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীরা বেলা ১১টায় থানায় আসার কথা রয়েছে। তারা যদি মামলা দেয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

আরো পড়ুন: ঢাবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় সেই অর্ণব সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠিত

এর আগে, চাঁদা দাবির অভিযোগ উঠায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। দলটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬