ছাত্রদলের টাকার উৎস কী— জানতে চান শিবির নেতা

০৭ মার্চ ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
রিয়াজুল ইসলাম

রিয়াজুল ইসলাম © সংগৃহীত

ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

শিবিরের ওই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদলের টাকার উৎস কী?’ অনেকের ধারণা, ছাত্রদল সাধারণ সম্পাদকের একটি প্রশ্নকে কেন্দ্র করে পাল্টা এ প্রশ্ন রেখেছেন জবি শিবিরের এ নেতা।

প্রসঙ্গত, শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে ৩ লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে।

আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই। 

হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে রাষ্ট্রীয় আর্থিক প্র…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬