সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করেনা: নাহিদ ইসলাম

০৭ মার্চ ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © সংগৃহীত

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করেনা। এই পরিচয় কেউ দিলে আইনের ব্যবস্থা নেয়া উচিত। সমন্বয়ক পরিচয় দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দুর্নীতি হচ্ছে। তাদের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কী? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আগের জায়গায় নেই। সেখান থেকে এখন একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে এবং একটি নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এই পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ কাজের সাথে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬