নর্থ সাউথের শিক্ষার্থীদের ‘টোকাই’ বলে সারজিস অপমান করেছেন: ছাত্রদল

০৭ মার্চ ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সারজিস আলম তার ফেসবুকে স্ট্যাটাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই বলে দেশের সকল শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলামের এই বক্তব্যকে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে অপমান করা হয়েছে। আমরা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাকিব। দেশের চলমান অবস্থা, ছাত্ররাজনীতি ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। 

এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়িয়ে বলা হয়, যা উদ্বেগজনক।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬