নারী শিক্ষার্থীদের ও হলের প্রহরীদের সাহরির খাবার উপহার রাবি ছাত্রদল নেতার

০৭ মার্চ ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
ছাত্রদলের বিতরণ করা সাহরির খাবার

ছাত্রদলের বিতরণ করা সাহরির খাবার © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের নারী শিক্ষার্থীদের এবং ছেলেদের সব আবাসিক হলের নিরাপত্তা প্রহরীকে সাহরির খাবার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান। আজ শুক্রবার (৭ মার্চ) রাতে ব্যক্তি উদ্যোগে হলে হলে গিয়ে এ উপহার দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এম এ তাহের রহমান বলেন, ‘সামনে ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাবি ছাত্রদল নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ বাড়াতে মেয়েদের হলকেন্দ্রিক কার্যক্রম বাড়ানোর ব্যাপারে ভাবছে। নারীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক কার্যক্রমে নারীদের অংশগ্রহণের প্রতি আগ্রহী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। আজ রহমতুন্নেছা হলের নারী শিক্ষার্থীদের সেহরি উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষা: মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম শুরু শনিবার

তিনি আরও বলেন, ‘হলগুলোতে রাত জেগে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যায় নিরাপত্তা প্রহরীরা। আমরা ছেলেদের সব কটি হলের নিরাপত্তা প্রহরীদেরও সাহরির খাবার উপহার দিয়েছি। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।’

ব্যক্তি উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী, যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, সদস্য রাকেশসহ বিভিন্ন হলের নেতারা।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950