বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

০৭ মার্চ ২০২৫, ০৪:০০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ (বুধবার) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন।

প্রসঙ্গত, বুধবার (৫ মার্চ) রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়ে অভিযোগ করেন, ছাত্রদলের আহমেদ শাকিলের নেতৃত্বে তার সঙ্গে থাকা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করা হয়।

 

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬