অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর হাতে দমন: আসিফ মাহমুদ

০৭ মার্চ ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © ফাইল ফটো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরাজিত ফ্যাসিবাদীরা দোসরদের নিয়ে মানুষের জীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছোটখাটো ইস্যুতে তারা জনগণকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যড়যন্ত্র করছে। অস্থিতিশীল পরিবেশ তৈরিতে উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়াম ও কুমারখালীতে তার নামে মসজিদের সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আবরাহ ফাহাদ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শুধু একটা নাম না, তিনি আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগের পথ ধরেই এসেছে জুলাই গণঅভ্যুত্থান। এ গণঅভ্যুত্থানে তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার থেকে। এ জন্য আগ্রাসনবিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকবেন শহীদ আবরার ফাহাদ।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬