জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’

২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’

জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা। শনিবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটি, লক্ষ্য ও রূপরেখা ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ বেহেস্তী এবং সদস্যসচিব করা হয়েছে শেখ নাজমুস সাকিবকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাফিদ, শামস, স্বাধীন, শিপু, মঈন, তৌফিক শাহরিয়ার, জারিফ, সোহান, ইশতিয়াক, শিপন ও গালিব। পরে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে আয়াতুল্লাহ বেহেস্তী বলেন, জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের অপার সম্ভাবনা যেন নষ্ট না হয়ে যায় এবং এই বিপ্লব যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দখলে না চলে যায়—এই শঙ্কা ও ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই এই প্ল্যাটফর্মের যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেছে। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশকে ফ্যাসিস্টমুক্ত করা হলেও এখন সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এই আশঙ্কা থেকেই ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’-এর আত্মপ্রকাশ। তারা কোনো এনজিও গঠন করতে কিংবা রাজনৈতিক স্বার্থের দোকান খুলতে আসেননি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, জুলাইয়ের রক্ত বৃথা যেতে পারে—এই ভয় থেকেই আজকের এই জাগরণ। বিপ্লব নিয়ে আবেগী রোমান্টিসিজমের সময় শেষ; এখন সময় এসেছে হিসাব চাওয়ার। কারণ, এই অভ্যুত্থান কোনো দুর্ঘটনা নয়, বরং ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত এক গণঅভ্যুত্থান।

এ সময় বক্তব্যে শেখ নাজমুস সাকিব বলেন, কোনো দল বা গোষ্ঠী রাষ্ট্রের ঠিকাদারি নিতে পারবে না। রাষ্ট্র পরিচালিত হবে মেধা, যোগ্যতা ও ন্যায়ের শাসনের ভিত্তিতে। অন্যায়ের তাবেদারি মেনে নেওয়া হবে না। নাগরিক হিসেবে শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা মানুষের অধিকার—এগুলো সরকারের দয়া বা ভিক্ষা হিসেবে নেওয়া হবে না। রাষ্ট্রের প্রতিটি টাকা ও সিদ্ধান্তের পাই টু পাই হিসাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আহতরা হাসপাতালে কাজের অপেক্ষায়, অথচ ক্ষমতাসীনরা বড় বড় কথা বলছেন। শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

শেখ নাজমুস সাকিব বলেন, যারা দেশের অর্থ পাচার করে বিদেশে আরামে আছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের বিচার নিয়ে নাটক বন্ধ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ছাত্ররা রাজপথ ছেড়ে দিয়েছে মানেই বিপ্লব শেষ—এমন ভাবনা মারাত্মক ভুল। ভবিষ্যতে আবারও বৈষম্য, দলীয়করণ কিংবা গোষ্ঠীতন্ত্র দেখা গেলে জুলাইয়ের আগুন পুনরায় জ্বলে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে প্ল্যাটফর্মের লক্ষ্য ও রূপরেখা তুলে ধরেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবিউস সানি শিপু। ঘোষিত রূপরেখায় রয়েছে—বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ইতিহাস সংরক্ষণ, আহত ও নিহতদের সঠিকভাবে গেজেটভুক্ত করা, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে উপদেষ্টাদের জবাবদিহিতার আওতায় আনা, বিগত সরকারের আমলে সংঘটিত জাতীয় পর্যায়ের অবিচারের বিচার নিশ্চিত করা এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9