ঢাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে সেহরি বিতরণ কর্মসূচি

০৬ মার্চ ২০২৫, ১০:০২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
সেহরি বিতরণ কর্মসূচি

সেহরি বিতরণ কর্মসূচি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে ক্যাম্পাস এলাকায় সেহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ম রমজান উপলক্ষে রিকশাচালক, সিএনজি, অটোরিকশা ও বাস্তুহারা মানুষদের সেহরি প্রদান করা হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেছেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের মোখলেছুর রহমান হৃদয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের লুৎফুর কবির রানা। তাদের সহযোগিতায় এই সেহরি বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা ইমদাদুল হক বলেন, পবিত্র রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬