লালবাগে ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম

০৬ মার্চ ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ইফতার বিতরণ কার্যক্রম

ইফতার বিতরণ কার্যক্রম © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর লালবাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে টানা পঞ্চম দিনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি ছাড়াও থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, সদস্য মিলন আহম্মেদসহ থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন,নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুমকে উপেক্ষা করে ও বিরুদ্ধ রাজনৈতিক প্রবাহে সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমতা, মানবিকতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী একটি জনবান্ধব সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এ বিষয়ে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাই মানুষ সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারের মাধ্যমে ইফতারি করুক। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950