মব উস্কে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার পদ স্থগিত

০৬ মার্চ ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতার সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সাথে তাকে শোকজও করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হলো, এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬