নর্থ সাউথের সামনে হামলার ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই: আহত শিক্ষার্থী

০৬ মার্চ ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
হামলায় আহত শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ

হামলায় আহত শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কোনা দোষ নেই বলে মন্তব্য করেছেন হামলায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮নং গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

মুশতাক বলেন,  গতকালের ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আহমেদ শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়। তবে ঘটনার সময় এনএসইউ ছাত্রদলের কেউ সেখানে ছিলেন না।   

তিনি বলেন, ‘আমি মনে করি গতকালের ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই। ব্যক্তির অপকর্মের দায় কখনো সংগঠনের হতে পারে না। আমাকে ছুরিকাঘাত করা আহমেদ শাকিল ছাত্রদলের নেতা হতে পারে না, সে সন্ত্রাসী। আমি কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানাব, শাকিলের দায় আপনারা নেবেন না।’

হামলার ঘটনায় ভাটারা থানার ওসি মামলা নেয়নি জানিয়ে আহত এই শিক্ষার্থী বলেন, ‘গতকাল ভাটারা থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা যখন মামলা করতে গিয়েছিল তখন সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল। সে বলেছিল এমন মামলা তার নামে অনেক হয়েছে, এতে তার কিছু যায় আসে না। পরে ভাটারা থানার ওসি আমার শুভাকাঙ্ক্ষীদের মামলাটি নেয়নি। থানা থেকে বলা হয়েছে, তাদের ওপর থেকে নির্দেশ আছে যে কারণে মামলা নিতে পারবে না। আমি মনে করি ছাত্রলীগ এখন না থাকলেও তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে ঝামেলা করার চেষ্টা করছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের বিক্ষোভ ও মানববন্ধন করার কথা ছিল। তবে রোজার দিন হওয়ায় এবং মানুষের ভোগান্তি হবে এই কথা বিবেচনা করে আমরা এই কর্মসূচি পালন করছি না। তবে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে এ ঘটনায় মামলা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।’ 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬