এনসিপিতে যোগ দিচ্ছেন শহীদ ওয়াসিমের বাবা

০৬ মার্চ ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
শফিউল আলম ও ইনসেটে আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম

শফিউল আলম ও ইনসেটে আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম © টিডিসি সম্পাদিত

কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর গত বছরের ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম।

জানা গেছে, শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম যোগ দিচ্ছেন তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। এমন খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ফেসবুকে পেজে এ তথ্য জানান হান্নান মাসউদ। তিনি লেখেন, শহীদ ওয়াসিমের বাবা। গতকাল জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিলো, আর জানালো উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন।

হান্নান মাসউদ আরও লেখেন, আমি নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম, সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সাথে সাথে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে। জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সাথেই থাকবো।’

এনসিপির এই নেতা শেষে আরও লেখেন, চোখে পানি চলে আসছিলো ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্লাটফর্ম!

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬