বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এনসিপির মধ্যে হাতাহাতি, সারজিসের আহত হওয়ার অভিযোগ

০৬ মার্চ ২০২৫, ০৪:১৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
এনসিপি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

এনসিপি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি © ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের আহত হওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় উভয়পক্ষ  ভাটারা থানায় যান বলে জানা যায়।

বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পালটাপালটি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে। সারজিস আলমও আছেন। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এনসিপির মধ্যে হামলা ও পালটা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একাধিক ভিডিওতে দেখা যায়, সারজিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা-পালটা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়।

এ বিষয়ে সারজিস আলম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950