‘শহীদ আবু সাঈদ’ মসজিদে ছাত্রশিবিরের অযুখানা নির্মাণ

০৫ মার্চ ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
‘শহীদ আবু সাঈদ’ মসজিদের নবনির্মিত অযুখানা

‘শহীদ আবু সাঈদ’ মসজিদের নবনির্মিত অযুখানা © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন ‘শহীদ আবু সাইদ’ মসজিদে আজুখানা নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রশিবির এর সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার।

জানা যায়, স্থানীয় মুসল্লিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ বানিয়ে নামাজ পরেন। তবে অযুখানা না থাকায় তাদের অনেক অসুবিধা পোহাতে হতো। তাই ওই মসজিদে অজুখানা নির্মাণ করে দেয় ছাত্রশিবির। 

আরো পড়ুন: কারাগারে মশার কামড়ে দিশেহারা ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত

অজুখানা নির্মাণের বিষয়ে বেরোবি শাখা ছাত্রশিবিরে সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ‘ছাত্রশিবির ছাত্র এবং জনগণের কল্যাণে কাজ করে। দীর্ঘদিন যাবত শহিদ আবু সাঈদ মসজিদে অজু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকঠাকভাবে অজু করতে পারত না। এজন্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেন। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্র জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, ‘এ মসজিদে ভালোভাবে অজুর ব্যবস্থাপনা ছিল না। এখানে নামাজ পড়তে এসে দুর্ভোগ পোহাতে হতো। মাত্র দুটি টিউবওয়েল দিয়ে কষ্ট করে মুসল্লিদের অজু করতে হতো। মুসল্লিদের কথা ভেবে আল্লাহর রহমতে আমরা ছোট এই অজুখানা সুন্দরভাবে করে দিতে পেরেছি। আমাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950