কারাগারে মশার কামড়ে দিশেহারা ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত

০৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
ছাত্রলীগ নেতা সৈকত ও আইনজীবীরা

ছাত্রলীগ নেতা সৈকত ও আইনজীবীরা © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখান। 

তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, এদিন এ মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়।

পরে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় তিনি তার আইনজীবীকে জানান, 'কারাগারে অনেক লোকের সঙ্গে তাকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না।  ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না।

আরো পড়ুন: আড়াই ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি আমি।' 

এর আগে, গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬