দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার 

০৫ মার্চ ২০২৫, ০১:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
কাজী জামশেদুর রহমান ফটিক

কাজী জামশেদুর রহমান ফটিক © টিডিসি সম্পাদিত

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় পরিষদ থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের একটি বিজ্ঞপ্তি নজরে এসেছে। মূলত তার নিজ উপজেলা দাগনভূঞা বিএনপির দুইপক্ষের কোন্দল ঘিরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটি হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত কয়েক মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬