জাতীয় নাগরিক পার্টির সংগঠকের দায়িত্বে ঢাবির সাবেক শিক্ষার্থী রিজভী

০২ মার্চ ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আজিজুর রহমান রিজভী

আজিজুর রহমান রিজভী © ফাইল ফটো

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী। তার বাড়ি ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায়।

রবিবার (২ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়। পার্টির আহ্বায়ক হিসেবে আছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এককভাবে বিজিবির সাথে রিজভীর বাকবিতণ্ডার একটি ভিডিওর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সে ভিডিওতে তিনি ক্যাম্পাসে বিজিবির কাজ কি, তারা এখানে কেনো বলে বিজিবি সদস্যদের শাসাতে দেখা গেছে।

আজিজুর রহমান রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাছাড়া তিনি ফেনীর শাহীন একাডেমি থেকে মাধ্যমিক এবং ফেনী সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬