খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবার বিতরণ

১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ

অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর নীলক্ষেত ও পলাশীর মোড় এলাকায় এ খাবার বিতরণ করে ছাত্রদল নেতা আদনান।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ মাদবর প্রমুখ।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপসহীন নেত্রী, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। তিনিও আজীবন দেশকে ও দেশের সাধারণ জনগণকে ভালবেসে গেছেন। তাই আজকে আমরা তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করছি।’

ট্যাগ: ছাত্রদল
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬