সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম হলেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক

০২ মার্চ ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
মাহবুব আলম মাহি

মাহবুব আলম মাহি © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পার্টির আত্মপ্রকাশের ঘোষণায় দলের ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহবুব আলম মাহিরের নাম ঘোষণা করা হয়।

মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন এবং ২০১৯ সালের বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হাজী মুহাম্মদ মুহসীন হলের এজিএস পদে প্রতিদ্বন্দিতা করেছেন। 

জানা গেছে, মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয় থেকে  মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬