মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

০২ মার্চ ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লোগো © সংগৃহীত

পবিত্র রমজানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার (২ মার্চ) ছাত্রসংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কর্মসূচির কথা জানানো হয়।

ছাত্রশিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে, শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার প্রদান, প্রত্যেক জনশক্তি নিজে তেলাওয়াত সহীহ করবেন এবং নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানো। পাশাপাশি মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে ছাত্রশিবির।

অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহ্বান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির।

একই সঙ্গে মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের। রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এই কর্মসূচি পালন করবে।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬