বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

০২ মার্চ ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
সোহাগ মোল্লা রাব্বি

সোহাগ মোল্লা রাব্বি © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লাকি রানী দাস নামের এক নারী সংগঠনটির বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনটির বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বি কমলেশ মজুমদার, মেহেদী, মাযহারুল ইসলামসহ পাঁচ-সাতজনকে নিয়ে মোল্লার কুল এলাকায় লাকি রানী দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে রাব্বি নিজ পরিচয় দিয়ে আট লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ‘ডেভিল হান্ট অপারেশন’-এ নাম ঢুকিয়ে দেওয়া হবে বলে ভয় দেখান। এ ছাড়া স্থানীয় নানা মামলায় তার নাম ঢোকানোর হুমকিও দেন।  

ওই সময় এক ইউপি সদস্য বাড়িতে এলে রাব্বি বলেন, শুক্রবারের মধ্যে টাকা দিতে হবে। এরপর ভয়ভীতি দেখিয়ে দলবল নিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনার পর থেকেই লাকি রানী দাস আতঙ্কে আছেন। স্বাভাবিকভাবে বাড়িতে যাতায়াত করতে পারছেন না। পরে উপায় না দেখে সংগঠনটির জেলা আহ্বায়কের কাছে অভিযোগ দেন।  

লাকি রানী দাস জানান, এ বিষয়ে সংগঠনের সদস্য সচিব নওরিনের বাসায় গিয়ে কথা বলেছিলেন। তখন নওরিন রাব্বিকে ডেকে আনেন এবং দ্রুত তার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে বলেন। এমনকি টাকা পরিশোধের জন্য চাপও দেন।  

অভিযোগের বিষয়ে জানতে সোহাগ মোল্লা রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।  

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আইনিভাবেই মীমাংসা হবে। তবে সংগঠনের পক্ষ থেকে সোহাগ মোল্লা রাব্বিকে সতর্ক করা হয়েছে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬