মাসব্যাপী গণইফতারের আয়োজন করবে ইনকিলাব মঞ্চ

০১ মার্চ ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের লোগো © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে সংগঠনটির পক্ষ থেকে গণইফতারের দাওয়াত দিয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে এক পোস্টে তিনি এমন দাওয়াত দেন। 

পোস্টে তিনি লেখেন, ইনকিলাব-এর ইফতার দাওয়াত। ঢাকার যে সকল স্পটে জুলাই-এ ব্যাপক যুদ্ধ হয়েছে, সে সব জায়গায় গণইফতার করবে ইনকিলাব মঞ্চ। শাহবাগ, রামপুরা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে উন্মুক্ত ময়দানে আমরা হাজির হবো।

‘আপনারা এলাকাবাসীরা যে যা পারেন, সে ইফতার নিয়ে হাজির হবেন। সবাই পাটি বিছিয়ে ভাগ করে রোজা খুলবো। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে খোলা ময়দানে আমরা আরশের পানে হাত তুলবো।’

তিনি আরো লেখেন, ঘামে ভেজা শ্রমজীবী রোজাদারদের সঙ্গে মোনাজাতে বলবো- খোদা গো, আমাদের জান বাঁচাও। জুলাই বাঁচাও। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বাঁচাও। আপনাদের এলাকায় আমরা দাওয়াত নিলাম। দোয়ায় দেখা হবে। ইনশাআল্লাহ।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950