ছাত্রসংগঠন থেকে পদত্যাগের পর এবার নতুন রাজনৈতিক দলে রিফাত রশিদ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।  

পোস্টে রিফাত রশিদ লেখেন, ‘শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি, যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।’  

এদিকে, আত্মপ্রকাশের একদিনের মাথায় ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন তিনি। ওই সংগঠনে তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। তার জায়গায় নতুন করে দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিফাত রশিদের পদত্যাগের পর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬