একদিনের মাথায় নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ রিফাত রশিদের

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। তবে সংগঠনটির আত্মপ্রকাশের একদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর একদিন আগে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে নতুন এই ছাত্র সংগঠনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, এ ‘বিশৃঙ্খলার’ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নতুন সংগঠনটির মূলনীতি নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’। সংগঠনের স্লোগান—‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬