বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ © টিডিসি ফটো

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না রাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের প্রতিবাদে রাজধানীর বাংলামোটর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তারা এই অবরোধ শুরু করেন। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে একপাশে রাস্তার যান চলাচল বন্ধ করে এই বিক্ষোভ করছেন তারা।

এদিকে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে কমিটি গঠনের সুরাহা করতে আল্টিমেটাম দেয়া হয়েছে। এরমধ্যে মেনে নেয়া না হলে আগামী ২৮ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সারা ঢাকা ব্লকেড কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

অবরোধকারীদের মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী কাজী ইমাম হোসাইন জানান, এই সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১ জন আহত হয়েছেন। 

এই সংঘর্ষের সূত্রপাত হিসেবে নতুন ছাত্র সংগঠনের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না রাখাকে দায়ী করেছেন তারা। 

সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬