নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা

সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি)। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ছাত্রসংগঠনের নাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

ফেসবুকে তিনি লেখেন, ‌নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আগামীকাল বিকেল ৩টায়। স্থান মধুর ক্যান্টিনে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদরাসায় এই প্রচারণা চালানো হবে। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র–নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্র সংগঠনের মূলমন্ত্র।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬