পদত্যাগ শেষে পায়ে হেঁটে যমুনা থেকে বের হলেন নাহিদ ইসলাম

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।  

সংবাদ সম্মেলনের পর পদত্যাগ করা এই উপদেষ্টাকে পায়ে হেঁটে যমুনা থেকে বের হয়ে যেতে দেখা যায়।  

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে সময় জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে এটি যৌক্তিক মনে হয়েছিল। গত সাড়ে ছয় মাসের অভিজ্ঞতায় সরকার কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।  

নাহিদ ইসলাম বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার শক্তিকে সংহত করতে সরকারের বাইরে থেকে তাঁর ভূমিকা বেশি কার্যকর হবে বলে মনে করেন। সহযোগী অনেক যোদ্ধাও এমনটাই চান বলে জানান তিনি। এসব বিবেচনায় রেখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬