নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের এক জরুরি সংবাদ সম্মেলন এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠন সারজিস আলম।

তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে নবদিগন্ত ও নব সূচনা শুরু হবে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের মাধ্যমে। এতে দেশের জনসাধারণের প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে। নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ‌, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। 

এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে আমরা জনমত জরিপ ক্যাম্পেইন করেছি। সেখানে সারাদেশের দুই লাখ মানুষ পরামর্শ দিয়েছেন। এসময় তিনি এসব জরিপের ফলাফল তুলে ধরেছেন।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950