২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ঐক্য জোটের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নবিরোধী ঐক্য জোট। এ সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল মঙ্গলবার মশালমিছিল করার ঘোষণা দিয়েছে তারা। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বেলা আড়াইটায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রায় বাধা দেয়।

এ সময় ব্যারিকেড সরানো নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে সচিবালয় যাওয়ার রাস্তায় অবস্থান নেন।

এ ছাড়া তাদের হাতে থাকা পোস্টার-প্ল্যাকার্ডে ‘ধর্ষণ কী, ধর্ষণ কেন, আইন কী জানে’; ‘পাহাড় থেকে সমতল, সব ধর্ষণের বিচার চাই’; ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’; ‘আমরা জন্ম থেকে শহীদ’; ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই, রাষ্ট্র তুই ধর্ষক’ প্রভৃতি প্রতিবাদী লেখা দেখা যায়। 

তাদের দাবিগুলো হলো- জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কার করা।

ট্যাগ: ধর্ষণ
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬