মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের প্রতিবাদ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনের এই কার্যক্রম শহীদ মধুসূদন দে (মধুদা) ও তার পরিবারের প্রতি চরম অসম্মান।  

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ, পরবর্তীতে 'ইসলামি ছাত্রশিবির' নামে পরিচিত-কে নিতে হবে। 

আরও বলা হয়, স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে বলেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়। 

সবশেষে বলা হয়, অপারেশন সার্চলাইট এ শহীদ মধুদা'র মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদেরকে অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

ট্যাগ: ছাত্রদল
সংসদে ভালো পারফর্ম করতে জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর…
  • ১০ জুন ২০২৬
কাশ্মীরে পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত 
  • ১০ জুন ২০২৬
বিএড স্কেলে ভুল আবেদন শিক্ষকদের, করণীয় জানাল মাউশি
  • ১০ জুন ২০২৬
বিশ্বকাপে সাফল্যের আড়ালে যে অস্বস্তিকর রেকর্ড ব্রাজিলের
  • ১০ জুন ২০২৬
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • ১০ জুন ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে মাসব্যাপী বৃক্ষরো…
  • ১০ জুন ২০২৬