ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল করল জবি ইনকিলাব মঞ্চ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
জবি ইনকিলাব মঞ্চের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল

জবি ইনকিলাব মঞ্চের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল © টিডিসি

ধর্ষণের বিস্তার ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার মধ্যে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণসহ সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দেন।  

জবি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব শান্তা আক্তার বলেন, ‘বর্তমানে দেশে ধর্ষণ, ডাকাতি, প্রকাশ্যে চাঁদাবাজি, এমনকি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে। কিন্তু আমরা দেখছি না যে সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নারীদের নিরাপত্তাহীন রেখে সরকার নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছি। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে।’

আরও পড়ুন: ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি গঠন

সংগঠনটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘বর্তমান সরকার এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক সময়ে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তার বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যদি এই অবস্থা চলতে থাকে, ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেবে।’

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬