ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি গঠন

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
নুসরাত ইসলাম তাসমিয়া ও আনিকা আক্তার

নুসরাত ইসলাম তাসমিয়া ও আনিকা আক্তার © সংগৃহীত

ঝালকাঠি সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষার্থী নুসরাত ইসলাম তাসমিয়াকে সভাপতি ও আনিকা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

কমিটিতে নাদিরা আক্তার বুশরাকে সিনিয়র সহসভাপতি। সহসভাপতি করা হয়েছে মিম আক্তার, নুসরাত জাহান ফেরদৌসি, সুমাইয়া আক্তার, মারুফা আক্তার, মরিয়ম খান জেরিন ও ফরিয়া জামানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুম্মিতা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা আক্তার ইভা, মারিয়া আক্তার, নুপা আক্তার চাদনী, তাসমিয়া ও সানজিদা আক্তার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহানা ইসলাম জান্নাত। প্রচার সম্পাদক হয়েছেন মুনতাহিনা জাহান রাইসা ও দপ্তর সম্পাদক হয়েছেন নুসরাত জাহান তুষ্টি।

ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্বে কাজ করেনি। এই প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬