ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পদ প্রত্যাখান ঢাবি ছাত্রের

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন ঢাবি ছাত্র মো. নাফিজ তানজিন অর্নব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন ঢাবি ছাত্র মো. নাফিজ তানজিন অর্নব © সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মো. নাফিজ তানজিন অর্নব। সংগঠনের মানিকগঞ্জ কমিটিতে নাম তাঁর অজান্তে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নাফিজ তানজিন অর্নব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি মো. নাফিজ তানজিন অর্নব। আমি আমার সজ্ঞানে স্পষ্ট করে জানাতে চাই যে, গতকাল ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ কমিটিতে আমার নাম যেভাবে সংযুক্ত করা হয়েছে, তা আমার অজান্তে করা হয়েছে।’

আরো পড়ুন: ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?

এ বিষয় সম্পর্কে তাঁকে আগে অবগত করা হয়নি জানিয়ে অর্নব বলেন, ‘আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। জুলাই বিপ্লবে আমি নিজের অবস্থান থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আন্দোলনের পক্ষে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে থাকব।

তিনি আরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি এই কমিটির অংশ নই। আমি সজ্ঞানে এ ধরনের পদ প্রত্যাখ্যান করছি।’

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬