কুয়েটের সংঘর্ষে হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ছাত্রদলের পর্যবেক্ষক টিম

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষের বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেন, ঘটনার উৎপত্তি করেছে কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এটার নেতৃত্ব দিয়েছে কুয়েটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক। সেটা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাস তার দাবির স্বপক্ষে কোনো ভিত্তি বা প্রমাণ আছে কিনা জানতে চাইলে নাছির বলেন, ‘সেখানে হামলার নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুক। আমাদের কাছে ভিডিও আছে। হামলার পরে ছাত্রদলকে সন্ত্রাসী বলে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে কড়া বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু সে হামলার দায় হাসনাত আব্দুল্লাহ এড়াতে পারেন না। আমাদের একটা পর্যবেক্ষক দল সেখানে গিয়েছে। তারা প্রমাণ পেয়েছে যে, হাসনাত আব্দুল্লাহ বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে তিনি সবকিছু করেছেন।’ 

ছাত্রদলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের সাথে যোগাযোগ করেই পর্যবেক্ষক দল এই উপসংহারে পৌঁছান বলে জানান কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 

তবে ‘সাংগঠনিক নিয়মে’ না থাকায় এই প্রতিবেদককে কোনো প্রমাণ কিংবা পর্যবেক্ষক দলের প্রতিবেদন শেয়ার করতে রাজি হননি ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ট্যাগ: ছাত্রদল
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950