কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে মশাল মিছিল 

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে মশাল মিছিল করেছে কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মশাল মিছিলটি কলেজের শহিদ মামুন চত্বরে শুরু হয়ে কলেজের মূল ফটকের সামনে দিয়ে টিবি গেইট ঘুরে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বল রে জ্বল, আগুন জ্বল’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন? প্রশাসন, জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আজ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-স্টাইলে বেপরোয়াভাবে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের অনেক ভাই এখন হাসপাতালে ভর্তি। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

এসময় তারা আরও বলেন, ‘আমাদের ভাইদের ওপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদস্বরূপ আমরা কলেজে মশাল মিছিলের মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমার জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা ঘুমিয়ে নেই, আমরা আমাদের প্রত্যেকটি ভাইয়ের জন্য লড়াই চালিয়ে যাব।’

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬