সনদ নিতে এসে জেলহাজতে ঠাঁই হলো ইডেন ছাত্রলীগ নেত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

স্নাতকের সনদ তুলতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার আটক হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথমে তাকে কলেজের ভেতরে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত, বৈশাখী আক্তার কলেজটির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950