পরিণতি ছাত্রলীগের মতোই হবে: ছাত্রদলের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM

© ফাইল ফটো

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সেখানে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ ঘটনায় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পোস্ট করেছেন তিনি। ছাত্রদলকে উদ্দেশ্য করে হাসনাত ফেসবুকে লিখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’ 

প্রসঙ্গত, আজ দুপুরে কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদরা। এসময় ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’ স্লোগান দেন শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ চালাকালীন সময়ে কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬