এবার বিক্ষোভের ডাক দিল ছাত্র অধিকার পরিষদ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ছাত্র অধিকার পরিষদের লোগো

ছাত্র অধিকার পরিষদের লোগো © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় এবার কর্মসূচি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচি অনুযায়ী, কুয়েটে হামলার প্রতিবাদে রাত ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক।

এর আগে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে কুয়েটে ছাত্র রাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এসময় তারা স্লোগান দেয়, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই' বলে। স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছে। ছাত্রদের দুই পক্ষের মধ্যে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে একটি সূত্র জানা গেছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬