বান্দরবান সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
বিথি আক্তার ও মিজবাহ আক্তার পপি

বিথি আক্তার ও মিজবাহ আক্তার পপি © সংগৃহীত

প্রথমবারের মতো বান্দরবান সরকারি মহিলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিথি আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ আক্তার পপি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ মতামতের তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শুচী নাথ, সহ-সভাপতি ফারজানা আক্তার, লামিয়া আক্তার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন লামিয়া আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসফিয়া সুলতানা ইশফা।

বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

বান্দরবান জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950