কফিন কাঁধে মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
গায়েবানা জানাজা

গায়েবানা জানাজা © টিডিসি ফটো

গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে কফিন নিয়ে রাজু ভাস্কর্য এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে শহীদ হাসানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা এ সময় তারা আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানান। 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, শহিদ হাসান ৫ আগস্ট (৩৬ জুলাই) শাহাদাতবরণ করেন। এতদিন তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে ছিল। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদ হাসানের মরদেহ বের করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। 

আরো বলা হয়, ডিএনএ ম্যাচিং শেষে আগামীকাল (শুক্রবার) পরিবারের কাছে শহিদ হাসানের মরদেহ প্রদান করা হবে। মরদেহ প্রদানের পূর্বে জুম্মাবাদ রাজু ভাস্কর্যের সামনে শহিদ হাসানের জানাজা এবং জানাজা পরবর্তী আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল হবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬