আন্দোলনে নিহত তরুণের পরিচয় মিলল ৬ মাস পর

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মোহাম্মদ হাসান

মোহাম্মদ হাসান © ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের (২০) মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় নিহত হন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসানের বাবা মনির হোসেন বলেন, আমার ছেলে গুলিস্তান কাপ্তানবাজার এলাকার একটি দোকানে কাজ করতো। ৫ তারিখের পর থেকে আমার ছেলের কোনো খবর পাইনি। আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানতে পারি, লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। পরে জানুয়ারি মাসের ১ তারিখ ঢাকা মেডিকেলের মর্গে এসে আমার ছেলের লাশ শনাক্ত করি। আমার এবং আমার স্ত্রী গোলেনুর বেগমের ডিএনএ দিয়ে গেলে এক মাস একদিন পরে তারা আমাদের দেয়। আজ আমরা মর্গে আসি আমার ছেলের মরদেহ নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শহীদ মিনারে নিয়ে জানাজা পড়বে। এরপর আমরা গ্রামের বাড়ি নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করবো।

ট্যাগ: আন্দোলন
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬