দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছাত্রলীগ নেতা নিহত

ছাত্রলীগ নেতা নিহত © টিডিসি সম্পাদিত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ওই এলাকার খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। পরে হাসপাতাল থেকে মরদেহ ধাপেরহাটে নিয়ে এলে স্থানীয় জনতা ও স্বজনরা মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মামুনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950