এবার বৈষম্যবিরোধীর বাতিল কমিটি বহালের দাবিতে বিক্ষোভ

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
বিক্ষোভ

বিক্ষোভ © সংগৃহীত

পদবঞ্চিতদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান ও মুজিব সড়ক এলাকায় এই বিক্ষোভ করেন তাঁরা।

তবে এসময় কমিটি বাতিলের দাবিতে রেল ও মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে উল্লাসে মেতে ওঠেন।

এর আগে, গত শনিবার রাতে আগামী ছয় মাসের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। অনুমোদিত ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ ‘প্রকৃত ত্যাগীদের’ কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবি তোলে। দাবি আদায়ে রোববার ও সোমবার বিকেলে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তাঁরা। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় ঢাকা–রাজশাহী রেলপথও অবরোধ করেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে আবারও মহাসড়ক অবরোধ
এ অবস্থায় সোমবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে সদ্য ঘোষিত ২৮৪ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়।

 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬