রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মী আটক

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আটক আতিকুর রহমান

আটক আতিকুর রহমান © সংগৃহীত

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

আটক আতিকুর রহমান রাজশাহীর বাগমারা থানার আবদুল খালেকের ছেলে এবং রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী

জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে মুসলিম ছাত্রাবাসের সামনে সামনে এক চায়ের দোকানে সন্দেহজনকভাবে অবস্থান করছিল মো. আতিকুর রহমান। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নজরে এনে তাকে ছাত্রাবাসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন: সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব

প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আতিক মুসলিম ছাত্রাবাসের বি-ব্লকে থাকতেন। তখন থেকেই তিনি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন। তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, তিনি এখনো নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ার করেন এবং সংগঠনটির বিভিন্ন গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের কোনোভাবেই কলেজ ক্যাম্পাসে বা ছাত্রাবাসে থাকার সুযোগ দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আতিকুর রহমানকে আটক করা হয়েছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কাউকে দেখলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: যবিপ্রবিতে বহিষ্কৃত শিক্ষক-কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে উচ্চতর কমিটি গঠন

রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যুহুর আলী বলেন, ‘আমাকে ছাত্ররা ফোন দিয়ে বলেছে, একজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা ধরে আটকে রেখেছে। আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে পুলিশ যেতে বলি। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’

বোয়ালিয়া থানার ডিউটি অফিসার খাতামুন আম্বিয়া বলেন, আতিকুরকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬