শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, এ ঘটনায় যেসব পুলিশ জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না; সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে। যারাই পদক্ষেপ নিতে বিলম্ব করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদ লালন করা কোনো পুলিশ প্রশাসনে থাকবে না।

এর আগে, গাজীপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সাবেক মন্ত্রীর স্বজন ও অনুসারীদের হামলার শিকার হয়ে ছাত্র-জনতার ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬