দুই দফা দাবিতে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ইবি উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন  ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা

ইবি উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা © টিডিসি

দুই দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা৷ কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি দেয় দলের নেতারা।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুইটার দিকে দুই দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দেন তারা।

তাদের দাবিগুলো হলো ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা৷ 
 
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, আনারুল ইসলাম, আহসান হাবিব, রুকন উদ্দিন, সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাকৃবি শিক্ষার্থীকে বারবার বহিষ্কারের অভিযোগ, প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপাচার্যকে শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের রেজিস্ট্রার অফিস, প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং অফিসসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো ফ্যাসিবাদের দোসরদের পদে বহাল রাখা হয়েছে। আমরা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে এসব জায়গায় দোসরদের মুক্ত দেখতে চাই। ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে পদে বহাল থাকা অবস্থায় এদের কাওকে আমরা দেখতে চাই না।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যাদের নিয়ে অভিযোগ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে পারো তোমরা। তবে আমাকে ফেব্রুয়ারি মাসটুকু সময় দাও, আশা করছি তোমাদের দাবি পূরণ হবে।’

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950