ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ঢাবি শিবির সভাপতির

২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© টিডিসি সম্পাদিত

রাজধানীর শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। আজ রবিবার (২৬ জানুয়ারি) রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান তিনি।

এ বিষয়ে ফেসবুকে দেয়া এক পোস্টে ফরহাদ লিখেন, ‘নামে মাত্র বেতন, খেয়ে না খেয়ে দিনাতিপাত করা এই মানুষগুলো আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে! কিন্তু জানেন কি,  এই মানুষগুলোর কতটা আন্তরিক চেষ্টা আর অবর্ণনীয় পরিশ্রমের বদৌলতে দেশব্যাপী লাখো প্রতিষ্ঠানের কার্যক্রম ও কাঠামো এতোদিন টিকে ছিলো! উদ্দেশ্য - শুধুমাত্র আমাদের প্রজন্মকে গড়া! পাশাপাশি নৈতিকতা-আদর্শ-দ্বীন শেখানো।’

পোস্টে তিনি আরও বলেন, ‘৬৫ হাজার ৫৬৫টি সরকারী প্রাইমারি স্কুল আছে, অথচ সমমানের শিক্ষাদান সত্বেও কোন ইবতেদায়ী মাদরাসা এখনো সরকারী করা হয়নি! শিক্ষা খাতের এই বৈষম্য দূরীকরণের দাবি জানানোটা তাদের নাগরিক অধিকার, অথচ পুলিশের লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড, জলকামানের ব্যবহার, সবকিছু একসাথেই শুধুমাত্র মাদরাসা শিক্ষকদের জন্য!’

ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলেন, ‘দিনশেষে, পুলিশ প্রশাসনের আমুল সংষ্কার করা না হলে চব্বিশের গণঅভ্যুত্থান ধীরে ধীরে খেটে খাওয়া মানুষের কাছে আবেদন হারাবে, বঞ্চিত মানুষদের দাবী এই সরকারকে অবশ্যই শুনতে হবে,  নয়তো শূন্যতার হাহাকার আবারো কোন চব্বিশ ঘটাবে।’

প্রসঙ্গত, আজ রবিবার (২৬ জানুয়ারি)স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রবিবার (২৬ জানুয়ারি) শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন। এর আগে শিক্ষকরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১০…
  • ০৪ আগস্ট ২০২৬
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬